দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল নোটসহ ৮৫ জনকে আটক করা হয়েছে। তারা মাদক বিক্রেতা, মাদকসেবী এবং অপরাধী বলে জানিয়েছে পুলিশ।
দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দিনাজপুরের বিভিন্ন উপজেলায় অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় ৮৫জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৭১ বোতল ফেনসিডিল, ৪৪৩ ইয়াবা, ৫০ এ্যাম্পুল টিটি ইনজেকশন, ১ কেজি ৩০ গ্রাম গাঁজা, ৩৫লিটার চোলাই মদ এবং ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মধ্যে দুজন মহিলাসহ ৩০জন চিহ্নিত মাদক বিক্রেতা রয়েছেন।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলম।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড