অনলাইন ডেস্ক: দেড় মাসের বেশি সময় পর নগর ভবনে নিজ কার্যালয়ে ফিরলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া। বেলা দেড়টার দিকে তিনি নগর ভবনে যান।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে, নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে আগের মতই নগরবাসীকে সেবা দেয়ার আশা ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, ঢাকা দক্ষিণের এবারের অগ্রাধিকার ডেঙ্গু। পিছনের দিকে না তাকিয়ে সামনে এগিয়ে । ডেঙ্গু রোধে বর্তমানে যে ওষুধ প্রয়োগ করা হচ্ছে সেটির পরিমাণ দ্বিগুণ করার পরিকল্পনা আছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, মশাবাহিত রোগটি নিয়ন্ত্রণে সচেতনতা কার্যক্রম জোরদার হবে। লিফলেট বিতরণ করা হবে। মসজিদে মসজিদে ডেঙ্গু নিয়ে জনগণক সচেতন করা হবে।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে গত ১৪ মে থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে আন্দোলন শুরু করে ইশরাকের সমর্থকেরা।ফলে সেদিন থেকে সংস্থাটি প্রশাসক নগর ভবনে আসতে পারেননি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড