জীবন নিউজ ডেস্ক : আফগানিস্তানের মুঠোফোন প্রতিষ্ঠান আফগান ওয়্যারলেসের ছয় বাংলাদেশি প্রকৌশলী দেশে ফিরেছেন। মঙ্গলবার রাতে তারা ঢাকায় পৌঁছেছেন।
তারা কাবুল থেকে বের হয়ে কাতারের দোহায় অবস্থান করছিলেন। সেখানে কভিড-১৯ পরীক্ষার পর মঙ্গলবার মধ্যরাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন।
দেশে ফিরে বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের ওই ছয়জনের একজন রাজীব বিন ইসলাম বলেন, তাদের দেশে ফিরতে সহায়তার জন্য বাংলাদেশ সরকার এবং যুক্তরাষ্ট্রের সেনা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। দেশে ফিরে তারা স্বস্তি বোধ করছেন।
তিনি জানান, আফগানিস্তান থেকে দেশে ফেরার অপেক্ষায় ছিলেন ১৫ বাংলাদেশি। তাদের মধ্যে ১২ জন শনিবার দুই দফায় মার্কিন বিমানবাহিনীর সহায়তায় কাতারে পৌঁছান।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড