
ওয়েব ডেস্ক : ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। তিনদিন আগে বারডেম হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়। মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই রোগী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনদিন আগে ৬৫ বছর বয়সী একজন রোগীর মৃত্যু হয়েছে। এই রোগীর অনিয়ন্ত্রিত ডায়বেটিস ছিল। তার কিডনির সমস্যা ছিল। তিনি কোভিডে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছিলেন। চিকিৎসার সময় তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ছিলেন। তবে সেসময় এটি বোঝা যায়নি। মৃত্যুর পর এটা জানা গেছে।
ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত একজন রোগী এখনো বারডেম হাসপাতালে চিকিৎসাধীন। ভর্তি থাকা রোগীর পরিস্থিতি উদ্বেগজনক নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনাক্ত হওয়া আরেকজন রোগী অন্য হাসপাতালে চলে গেছেন।
সম্প্রতি ভারতে সুস্থ হয়ে ওঠা কোভিড-১৯ রোগীদের মধ্যে কয়েক হাজার ব্যক্তির দেহে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়েছে। সাধারণত করোনা থেকে সেরে ওঠার ১২ থেকে ১৮ দিন পর ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ দেখা দিতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণে মৃত্যু হার ৫০ শতাংশের মতো। অনেক সময় আক্রান্তের প্রাণরক্ষায় অস্ত্রোপচারের মাধ্যমে চোখ বা চোয়ালের হাড় অপসারণ করতে হয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড