নিউজ ডেস্ক: আগামী সোমবার (৯ জুন) দ্বিপাক্ষিক সফরে যুক্তরাজ্য যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চারদিনের সফর শেষে ১৪ জুন দেশে ফিরবেন তিনি। বুধবার (৪ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।
যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক অনেক গভীর ও জটিল, সেই বিবেচনায় আসন্ন সফর খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি জানান, সফরে বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া বৃটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে বার্কিং হাম প্যালেসে সাক্ষাতও করবেন তিনি।
রুহুল আলম সিদ্দিকী আরও বলেন, লন্ডন সফরে পাচার হওয়া অর্থ ফেরানো নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা। তবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হবে কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে সরকারের কাছে কোনো তথ্য নেই।
এ বছর সম্মানজনক কিং চার্লস হারমনি অ্যওয়ার্ড পাচ্ছেন ড. ইউনূস। ১২ জুন বৃটিশ রাজা তার হাতে এ পুরস্কার তুলে দেবেন বলেও জানিয়েছেন ভারপ্রাপ্ত এই পররাষ্ট্র সচিব।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড