কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক মাদ্রাসা সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় নাজমুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে রংপুর-১৩ র্যাব। সোমবার ভোর রাতে র্যাব-১৩ এর একটি দল জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাঘভান্ডার সীমান্তবর্তী এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। পরে সোমবার সন্ধ্যায় তাকে ফুলবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে, গত ৬ ফেব্রুয়ারি ফুলবাড়ী উপজেলার উত্তর অনন্তপুর মোল্লাটারী গ্রামে সপ্তম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে তার খালার বাড়িতে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। পরে ওই ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নাজমুল ও তার পরিবারের লোকজন ঘটনা ধামাচাপা দিতে আপসের নামে ওই শিক্ষার্থীর চিকিৎসা নিতে ও থানায় যেতে বাধা দেয়। এরপর গ্রামবাসীর সহায়তায় পুলিশকে খবর দিয়ে চিকিৎসা সেবা নেয় নির্যাতনের শিকার ওই কিশোরী। ঘটনার ৪৮ ঘণ্টা পর কিশোরীর খালা বাদী হয়ে অভিযুক্ত নাজমুল ইসলামসহ দুই জনের নাম উল্লেখ করে ফুলবাড়ী থানায় মামলা করেন। ঘটনার তিন দিন পর অভিযুক্ত নাজমুল র্যাব গ্রেফতার করলেও এখনো এক আসামি পলাতক রয়েছে।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার অভিযুক্ত নাজমুলকে ফুলবাড়ী থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাকে (১১ ফেব্রুয়ারি) মঙ্গলবার আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড