সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
পুলিশী বাধায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবৈধ ভাবে জেলে আটকে রাখার প্রতিবাদে নওগাঁয় জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে পারে নি। বৃহস্পতিবার বেলা ১২টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ বেষ্টনীর মধ্যে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র নাজমুল হক সনির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম সম্পাদক ও ৯০ এর স্বেরাচার বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আমিনুল হক বেলাল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানা, সাবেক ছাত্রদল নেতা ও জেলা বিএনপি নেতা রবিউল ইসলাম বুলেট, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জেড এইচ খান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শফিউল আজম টুটুল, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক দোহা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলার নিঃশর্ত মুক্তির দাবী জানান। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল সহকারে দলীয় কার্যালয়ে এসে জমা হয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড