নব গঠিত নরসিংদী জেলা যুবদলের কমিটিকে অবৈধ দাবি করে এর প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে নরসিংদী জেলা যুবদলের একাংশ। রবিবার বিকালে শহরের চিনিশপুর গ্যাস অফিস থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড় ঘুরে পুনরায় গ্যাস অফিসের সামনে এসে শেষ হয়।
মিছিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, যুবদল সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে শ্লোগান দেন নেতাকর্মীরা।
গত শুক্রবার যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জেলা যুবদল আহ্বায়ক মহসিন হোসাইন বিদ্যুৎকে সভাপতি, যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান সরকারকে সাধারণ সম্পাদক ও মোকারম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে নরসিংদী জেলা কমিটি ঘোষণা করেন। নব ঘোষিত কমিটিতে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন হয়নি দাবি করে এই কমিটি বাতিল করে পুণরায় কমিটি ঘোষণার দাবি জানান পদবঞ্চিত নেতাকর্মীরা।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড