নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় যুবক ও গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এসব ঘটনায় থানায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা হয়েছে। মৃতদের মধ্যে স্বপন মিয়া (৩৫) উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী সারপাড়া এলাকার মোন্তাজ মিয়ার ছেলে। আর আছমা আক্তার (১৯) উপজেলার বিশ্বনন্দী ইউনিয়নের চৈতনকান্দা এলাকার তারেক রহমানের স্ত্রী। আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকায় বাড়ির পাশের একটি আম গাছ থেকে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্বপনের লাশ উদ্ধার করা হয়। বিষয়টির তদন্ত চলছে। গত ১৬ ফেব্রুয়ারি আড়াইহাজারে চোর সন্দেহে দুই যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয় যাদের মধ্যে স্বপনও ছিল। পরে পুলিশ তাদের উদ্ধার করে। ওই ঘটনায় এলাকাতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। অপরদিকে বিশ্বনন্দী ইউনিয়নের চৈতনকান্দা এলাকা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আছমা আক্তারের লাশ উদ্ধার করা হয়। ওসি জানান, বেশ কয়েকমাস ধরেই স্বামী তারেকের সঙ্গে আছমার পারিবারিক কলহ ছিল। গত সোমবার রাতে এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা ঘটে। ধারণা করা হচ্ছে, কলহের জেরেই আছমা আত্মহত্যা করেছেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড