নিজেদের অজ্ঞতার কারণে ব্যবসা সহজ করার সূচকে বাংলাদেশে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, ‘ডুয়িং বিজনেসে আমরা অনেক কাজ করেছি, অনেক রিফর্ম করছি। কিন্তু কিভাবে বিশ্বব্যাংক স্কোর নির্ধারণ করে এবং কিভাবে র্যাংকিং করে এই জিনিসটা আমরা ভালোভাবে জানি না, বুঝি না। ফলে আমরা রিফর্ম করলেও ভালো মার্ক পাই না। ফলে সূচকগুলোতে পেছনে রয়েছি। এর জন্য রাজউক ও ভূমি মন্ত্রণালয়ের সমালোচনাও করেন তিনি। রেজিস্ট্রেশন না থাকায় আইটি খাতের ফ্রিল্যান্সাররা সমাজে যোগ্য মর্যাদা পাচ্ছেন না বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল শনিবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামে (ইআরএফ) ‘দ্য রোল অব মিডিয়া ইন প্রমোটিং এসএমই ডেভেলপমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি’ বিষয়ে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইআরএফ, বিসিক এবং প্রিজম বাংলাদেশ যৌথভাবে কর্মশালার আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন শিল্পসচিব আবদুল হালিম, বিসিক চেয়ারম্যান মোস্তাক হাসান। ইআরএফ সভাপতি সাইফুল ইসলাম দিলালের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড