'জীবনের আগে জীবিকা নয়; সড়ক দুর্ঘটনা আর নয়' এই স্লোগান নিয়ে আজ মঙ্গলবার সারা দেশে পালিত হচ্ছে নিরাপদ সড়ক দিবস। আর এই নিরাপদ সড়ক দিবসের সকালেই যশোরে ট্রাকচাপায় প্রাণ গেল মহিদুল ইসলাম লিয়ন (১৩) নামে এক স্কুলছাত্রের। আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের নতুন খয়েরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে যশোর দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। নিহত মহিদুল মাহবুবুর রহমানের ছেলে। তাদের গ্রামের বাড়ি পিরোজপুর। তারা যশোর শহরের আরবপুর দিঘীরপাড় এলাকার সালাউদ্দিনের বাড়িতে ভাড়া থাকে।
যশোর কোতোয়ালি থানার এসআই মনিরুজ্জামান জানান, মহিদুল বাইসাইকেলযোগে স্কুলে যাচ্ছিল। নতুন খয়েরতলা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সামনে পৌঁছালে পেছন থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি জব্দ করা হয়। একই সাথে নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড