প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘নির্বাচনের তফসিল কবে ঘোষণা হবে এটা এখনো ঠিক হয়নি। নির্বাচন ডিসেম্বরে হবে তা আমরা বলিনি। যারা বলেছেন সেটা তাদের কথা। উনারা উনাদের হিসেব মতো বলেছেন। যারা ইভিএম নিয়ে বিরোধিতা করছে, তাদেরকে ইভিএমের ব্যবহার দেখতে বলছি। তাহলে তারা আর বিরোধিতা করব না।’
শনিবার বিকালে সুনামগঞ্জে উন্নয়ন মেলায় ইভিএম প্রদর্শন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরেক প্রশ্নের জবাবে নির্বাচনে ইভিএমের ব্যবহার করতে হলে আরপিও সংশোধন করতে হবে জানিয়ে সিইসি বলেন, এ জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। ৬৪ জেলায় ইভিএম ব্যবহার করা সম্ভব হবে না। এটা সম্ভব না। সীমিত আকারে ব্যবহার হবে। ইভিএমের ব্যবহার সম্পর্কে মানুষকে জানানে ৬৪ জেলায় উন্নয়ন মেলায় সেটি প্রদর্শন করা হচ্ছে।’
নির্বাচনে সেনাবাহিনী মোতায়েতের বিষয়ে জানতে চাইলে পরে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার গত শনিবার বিকালে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে জেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলায় আসেন। মেলায় ইভিএম কার্যক্রম নিয়ে অংশ নেয়া স্টল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মতিউর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খানসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার সিইসির সঙ্গে ছিলেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড