নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণায় বজ্রপাতে রাকিব হাসান (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের সাটিয়া গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত রাকিব হাসান ওই গ্রামের আব্দুল বারিক এর ছেলে। তিনি পেশায় ভাঙারির ব্যবসা করতেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, রাকিব হাসান ভ্যান গাড়ি নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে পুরাতন লোহা ভাঙা প্লাস্টিকসহ জিনিসপত্র সংগ্রহের ব্যবসা করতেন। প্রতিদিনের মতো আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে বাড়ি থেকে তিনি ভ্যান গাড়ি নিয়ে বের হন। কিছু দূর গেলে হঠাৎ করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোণা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করে বলেন পুলিশ পাঠানো হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক বলেন, বজ্রপাতে মারা যাওয়া রাকিবের দাফন কাফনের জন্য পরিবারকে প্রাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড