খেলাধুলা ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সামাজিকমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)।
জানা গেছে, কাঠমান্ডুতে ৬ সেপ্টেম্বর প্রথম ও দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে দশরথ স্টেডিয়ামে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলাতে চেয়েছিল বাফুফে। কিন্তু সে সময় অধিকাংশ দলই খেলবে বিশ্বকাপ বাছাইয়ে। এছাড়া, অন্য দেশগুলোর প্রতিপক্ষ আগে থেকেই নির্ধারিত। এশিয়ার অনেক দেশের সঙ্গে আলোচনা করলেও শেষ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে খেলার আগ্রহ প্রকাশ করে নেপাল।
হামজা-শমিত সোমদের এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ ঢাকায় ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে। হংকংয়ের ফিফা র্যাঙ্কিং ১৫৩। উঁচু সারির দলের বিপক্ষে বাংলাদেশ প্রস্তুতি সারবে র্যাঙ্কিংয়ে ১৭৫ এ থাকা নেপাল ম্যাচ দিয়ে। আর বাংলাদেশ ১৮৩ নম্বরে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড