নিউজ ডেস্ক: গত চার মাসে নৌপথে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের পাশাপাশি ২০ জনকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার করা হয়েছে ১০ জনের মরদেহ, যাদের পরিচয় এখনও শনাক্ত হয়নি।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে রাজধানীর কোস্টগার্ড সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা জোনের কমান্ডার ইমতিয়াজ হোসেন।
তিনি বলেন, নৌপথে পণ্য পরিবহণের নামে পণ্য মজুদ রোধে ১ হাজার ২৫৭টি লাইটার জাহাজে অভিযান চালানো হয়েছে। সতর্ক করা হয়েছে নাবিক ও কর্মচারীদের। একইসঙ্গে নৌপথ নিরাপদ করতে বোটের মাধ্যমে চালানো হচ্ছে টহল কার্যক্রম।
ইমতিয়াজ হোসেন বলেন, জাটকা নিধন অভিযানের অংশ হিসেবে ১ লাখ ৫৬ হাজার ৫৩০ কেজি জাটকা ও বিপুল পরিমাণে অবৈধ জাল ও ট্রলার জব্দ করা হয়েছে।
আসন্ন ঈদুল আযহা ঘিরে নৌপথে নিরাপত্তা জোরদারের কথাও জানান তিনি। এছাড়া লঞ্চঘাট, ফেরিঘাট, পন্টুন সেকশনে টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে কোস্ট গার্ড।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড