
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সমাবেশ থেকে হামলায় জড়িত সরকার সমর্থিত সংগঠনগুলোর নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন ও নৌমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে এ মশাল মিছিলটি শুরু হয়। পরে কলা ভবন, ডাকসু ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে মিছিলটি টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের ঢাবি সংসদের সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক রাজিব কুমার দাস।
বক্তব্যে ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ বলেন, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে হামলার তীব্র ও প্রতিবাদ নিন্দা জানাই। এ হামলার মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা হচ্ছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড