স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, জাতীয় চার নেতার যেসব হত্যাকারী বিদেশে পলাতক, তারা দেশের আইনের আওতায় নেই। অবস্থানকারী দেশের আইন অনুযায়ী তাদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আজ রবিবার জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা জানান।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু জেলহত্যার খুনিরা নয়, বঙ্গবন্ধু ও ২১ আগস্টের আসামিরা বিভিন্ন দেশে পালিয়ে রয়েছে। আমরা সবাইকে চিহ্নিত করে দেশে ফিরিয়ে আনার চেষ্টায় রয়েছি। আসামিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সেসব দেশের সঙ্গে ‘নেগোসিয়েশন’ হচ্ছে।
এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা কারা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কারাগার কর্তৃপক্ষ আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড