চুলে গ্রে-হোয়াইট কম্বিনেশনে হাইলাইটস করে নিজের নয়া লুক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা। তারপরেই কমেন্ট বক্সে পড়েছে নানা মন্তব্য। অনেকেই প্রশংসা করেছেন স্বস্তিকার নিউ হেয়ার স্টাইল এবং হাইলাইটসের। কিন্তু এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী স্বস্তিকাকে পাঁচ তারকা যৌনকর্মী বলে সম্বোধন করেছেন।
রাম বণিক নামের ওই ব্যক্তি প্রথমে মন্তব্য করেন ‘অভিনেত্রী কম, যৌনকর্মী বেশি লাগে আপনাকে।’ এমন কটূক্তি দেখে ফুঁসে ওঠেন স্বস্তিকার ভক্তরা। তার এক ভক্ত লিখেছেন, ‘দাদা মানসিকতাটা হাঁটুর তলাতেই থেকে গেল।' চুপ থাকেননি স্বস্তিকা নিজেও। সরব হয়েছেন। তীব্র প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘থ্যাঙ্ক ইউ রামবাবু। ওঁরা তো খেটে খাওয়া মানুষ। ওঁদের মতো দেখতে লাগা সম্মানের ব্যাপার। আপনি নিজের চিন্তা-ধারাটা ওঁদের মতো বড় করুন। দেখবেন আপনার নিজেকে নিয়ে গর্ব হবে। অল দ্য বেস্ট।’
এত কিছুর পরেও মুখ বন্ধ করেননি রাম বণিক। ফের স্বস্তিকাকে ‘পাঁচ তারকা যৌনকর্মী’ বলে সম্বোধন করেছেন। লিখেছেন, আগের কমেন্টে নাকি তিনি একটু ভুল লিখেছিলেন। স্বস্তিকাকে 'পাঁচ তারকা যৌনকর্মী' লাগে। অভিনেত্রী ব্যবহার এবং কাজকর্ম এটাই নাকি প্রমাণ করে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড