প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ১:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০১৭, ১১:৪৩ এ.এম
পাবনায় জনগণের গণপিটুনিতে ডাকাত নিহত

জীবন নিউজ: পাবনা সদর উপজেলার ধরবিলা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় ডাকাতের হামলায় একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ধরবিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ডাকাত মুকুল হোসেনের (৪০)বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবরামপুর গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ভোরে ১০-১২ জন ডাকাত ধরবিলা গ্রামের আবুল কাশেমের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও মুকুল হোসেন নামে একজনকে আটক করে স্থানীয়রা পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড