কক্সবাজার সদরের পিএমখালীতে অবাধে উজার করা হচ্ছে সরকারি বনভূমি। চিহিৃত একটি সিন্ডিকেট সরকারি বনভূমির পাহাড় কেটে মাটি বিক্রি করছেন। পরে সেখানে মোটা অঙ্কের বিনিময়ে প্লট আকারে বিক্রি করছেন তারা। বারবার সরকারি অভিযানেও বন্ধ হচ্ছে না এসব পাহাড় কাটার কাজ। প্রভাবশালীদের অধিকাংশই সরকারদলীয় হওয়ায় কোন পদক্ষেপ কাজে আসছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়রা জানায়, প্লট বিক্রির এ সিন্ডিকেটে নেতৃত্ব দিচ্ছেন চেরাংঘর এলাকার আবছার, তুতুকখালীর আব্দুল্লাহ ও ফয়সাল, কাটালিয়ামোড়ার বাবুল, সুইচগেইট এলাকার মোবাশে^র এবং ছনখোলার জাহাঙ্গীর। তাদের রয়েছে অর্ধশত ডাম্পার ও ৪টি করাত কল। এসব ডাম্পারগুলো দিয়ে প্রতিনিয়ত পিএমখালীর ১৫-২০টি স্পটে পাহাড় কেটে মাটি বিক্রি করে যাচ্ছে। সম্প্রতি ওই এলাকায় পাহাড় কেটে মাটি বিক্রির সময় মাটিভর্তি তিনটি ডাম্পার আটক করা হয়। তবে মাটি ভর্তি ডাম্পার আটক হওয়ার ৮-১০ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন আইনি ব্যবস্থা না নেয়া হয়নি। এতে পাহাড় কেটে মার্টি বিক্রি অব্যাহত রেখেছে ভূমিদস্যু সিন্ডিকেটটি।
এ বিষয়ে উত্তর বন বিভাগের স্পেশাল রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ক্ষমতাসীন দলের কয়েকজন নেতার তদবিরের কারণে ডাম্পার মালিকদের বিরুদ্ধে মামলা কিংবা কোন আইন ব্যবস্থা নেয়া যাচ্ছে না।
সরেজমিনে জানা গেছে, দীর্ঘদিন ধরে পিএমখালী ইউনিয়নের বিভিন্ন এলাকার সরকারি বনভূমি থেকে সংঘবদ্ধ সিন্ডিকেটটি পরিবেশ বিধ্বংসী এই কাজ করে যাচ্ছেন। আর তাদের নিয়ন্ত্রণে রয়েছে অর্ধশতাধিক অবৈধ ডাম্পার ও ৪টি করাত কল। বিশেষ করে পিএমখালী ইউনিয়নের কাঠালিয়া মোড়া, পরানিয়া পাড়া, ঘাটকুলিয়া পাড়া, ঘোনাপাড়া, ছনখোলা, মাঝরপাড়া, তাহের মোহাম্মদের ঘোনা, মালি পাড়াসহ ১৫-২০টি স্পটে চলছে প্রকাশ্যে সরকারি বনভূমি থেকে পাহাড় কাটার কাজ।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, পিএমখালী একটি অতি ঝুকিঁপূর্ণ পাহাড়ী এলাকা। রয়েছে ভয়াবহ পাহাড় কাটার শতাধিক স্পট। এ পাহাড় কাটার বিরুদ্ধে চালানো হয়েছে শত অভিযানও। অপরাধীদের বিরুদ্ধে মামলা ও জরিমানাও করা হয়েছে লাখ লাখ টাকা। এরপরও ডাম্পারকে ঠেকাতে পারছেন না তারা। এমনি দৃশ্যমান শতাধিক উচুঁ পাহাড় কেটে পরিবেশ বিধ্বংসী কাজ করে যাচ্ছে স্থানীয় প্রভাবশালীরা।
এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) হক মাহবুব মোর্শেদ বলেন, যেসব ডাম্পার আটক করা হয়েছে সেসব ডাম্পারের মালিকের বিরুদ্ধে মামলা হবে। এতে কাউকেই ছাড় দেয়া হবে না। পাশাপাশি পাহাড় কাটার বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড