
লস অ্যাঞ্জেলসের পাসাদেনায় নিজ বাসায় পুলিশের গুলিতে প্রাণ হারালেন হলিউড অভিনেত্রী ভেনেসা মার্কেজের। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বাড়ির মালিকের কাছ থেকে খবর পান এক মহিলা উন্মাদের মতো আচরণ করছেন। খবর ফক্স নিউজের।দ্রুত একটি মেডিক্যাল টিমও নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মার্কেজের সঙ্গে কথা বলার চেষ্টা করে। তারা মার্কেজের শারীরিক অবস্থা খতিয়ে দেখার চেষ্টা করেন। প্রায় ঘণ্টাখানেক ধরে মার্কেজকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা চালায় পুলিশ ও মেডিক্যাল টিমের সদস্যরা।
পুলিশ কর্তকর্তা জো মেন্ডেজার দাবি, মার্কেজকে যখন শান্ত করার চেষ্টা করা হচ্ছিল, সে সময় হঠাৎ করে তিনি একটা বন্দুক এনে পুলিশের দিকে তাক করেন।
অবস্থা বেগতিক দেখে আত্মরক্ষার্থে পুলিশের এক কর্মকর্তা মার্কেজকে গুলি করেন। পুলিশের দাবি, মার্কেজের হাতে সেমি-অটোমেটিক হ্যান্ড গান ছিল।
পুলিশ তাকে মানসিকভাবে অসুস্থ দাবি করলেও, মার্কেজের এক ঘনিষ্ঠ বন্ধু টেরেন্স টোয়েল্স ক্যান্টো সাংবাদিকদের জানান, তার বন্ধুর শারীরিক ও আর্থিক সমস্যা থাকলেও মানসিক কোনও সমস্যা ছিল না।
তিনি বার বারই বলতেন, অভিনয়ে ফিরবেন। অস্কার জেতার স্বপ্নও দেখতেন বলে জানিয়েছেন টেরেন্স।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড