ভারত জুড়ে পেঁয়াজের অগ্নিমূল্য নিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এই অবস্থায় বিহারের বিধানসভায় বিরোধী দল আরজেডির এক বিধায়ক গতকাল পেঁয়াজের মালা গলায় ঝুলিয়ে বিধানসভায় আসেন। ঐ বিধায়ক শিবচন্দ্র রাম রাজা পাকারর নির্বাচিত প্রতিনিধি। খবর এনডিটিভির
গতকাল পেঁয়াজের মালা পরে তাকে বিধানসভায় ঢুকতে দেখে স্বাভাবিকভাবেই ফোটোগ্রাফাররা ক্যামেরা হাতে তার দিকে ছুটে এসে একের পর এক ছবি তার তুলতে থাকেন। তিনি অভিযোগ করেন, বাড়তে থাকা দামের দাপটে মানুষ তাদের প্রধান খাদ্য থেকে বঞ্চিত হচ্ছেন। পেঁয়াজের দাম ৫০ টাকার নিচেই থাকে। এবার সেটা বেড়ে অন্তত ৮০ টাকা। সত্যি বলতে কি এগুলো (গলার মালার দিকে ইশারা করে) আমি কেজি ১০০ রূপিতে কিনেছি।
বিধায়ক বিহারের নীতিশ কুমার সরকারকে তাদের ফাঁপা প্রতিশ্রুতির অভিযোগ তুলে আক্রমণ করেন। মনে করিয়ে দেন, রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, ৩৫ রূপি বা তার কম দামে সবজি বিক্রি করার। বিধানসভায় ঢোকার আগে তিনি বলেন, আমি এমন কোনো স্টল দেখিনি। আমি ভিতরে এই মালা পরে যাব। আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী এই দৃশ্য দেখুন। আশা করব, এটা দেখে অন্তত তিনি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন। বিধায়ক দাবি করেন, গরিবদের জন্য প্রতি কেজি ১০ রূপি মূল্যে পেঁয়াজ দিক সরকার। তবে জানান যায়নি, শেষ পর্যন্ত ঐ বিধায়ক নিজেকে মুখ্যমন্ত্রীর সামনে পেশ করতে পেরেছিলেন কি না। কেননা দ্বিপ্রাহরিক বিরতির আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী বিধানসভায় উপস্থিত হননি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড