
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথগ্রহণ করেছেন বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। আজ সোমবার সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মেয়র আবদুল্লাহকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। আর কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
এর আগে গত সোমবারের নির্বাচনে বরিশাল সিটি করপোরেশনের নতুন মেয়র নির্বাচিত হন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নৌকা প্রতীক নিয়ে এক লাখ ১১ হাজার ৯৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মজিবর রহমান সরওয়ার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছিলেন ১৩ হাজার ৭৭৬ ভোট।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামালের মেয়াদকাল শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার। এদিন দায়িত্ব নেবেন নতুন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড