অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর থাকতে পারবেন, এমন প্রস্তাবের সঙ্গে ৮৯ ভাগ মানুষ একমত বলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) পরিচালিত একটি জরিপে উঠে এসেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) একটি আলোচনা অনুষ্ঠানে সংস্থাটি এই জরিপের তথ্য তুলে ধরে।
সুজন জানায়, দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখার পক্ষে ৯০ ভাগ মানুষ। আর ৮৭ শতাংশ মানুষ সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন চায়।
আলোচনা অনুষ্ঠানে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের বিষয়ে কর্ণপাত না করে তবে এর মাশুল তাদেরই দিতে হবে। শেখ হাসিনাকে অনুসরণ করলে রাজনৈতিক দলগুলো দানবে পরিনত হবে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়টি কমিশন বার বার আলোচনার টেবিলে আনলেও তা প্রত্যাখ্যাত হয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড