ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য বৈঠক করবেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, যৌথ পরামর্শক কমিটির বৈঠকে অংশ নিতে রোববার দুপুর ১২টা ৫৫ মিনিটে ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। তাকে বহনকারি বিশেষ বিমানটি রাজধানীর কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে অবতরণ করবে। পরের দিন সোমবার সফরের ২৪ ঘণ্টার মধ্যেই তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবেন। পরে বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের চতুর্থ যৌথ পরামর্শক কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
এছাড়া সোমবার সকালে ঢাকায় দিল্লি হাইকমিশনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফিরবেন সুষমা স্বরাজ।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড