ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে সালভিয়া প্রাগের বিপক্ষে বড় জয়ই ধরে রেখেছিল বার্সেলোনা। মেসি-গ্রিজম্যানরা ঘরের মাঠে চেক-প্রাজতন্ত্রের ক্লাবটিকে পাত্তা দেবে না, এমনই ভাবা হয়েছিল। কিন্তু ক্যাম্প ন্যুতে মঙ্গলবার রাতের ম্যাচে গোল শূন্য সমতা করে মাঠ ছাড়ে বার্সেলোনা। ম্যাচ শেষে তাই বার্সার অনেক ফুটবলারই প্রাগের খেলোয়াড়দের সঙ্গে ম্যাচ শেষে হাতই মেলাননি।
বার্সেলোনা ঘরের মাঠে সালভিয়া প্রাগের বিপক্ষে হারের শঙ্কায় পড়ে যায়। একবার মার্ক টের স্টেগানকে ফাঁকি দিয়ে বল জালেও জড়ায়। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। অন্যদিকে দুর্দান্ত গোলবার সামলিয়ে বার্সেলোনাকে রুখে দিয়ে ম্যাচ সেরা হন সালভিয়া প্রাগের গোলরক্ষক অন্দ্রিজ কোলার। তবে ম্যাচ শেষে বার্সা ফুটবলারদের আচরণে ক্ষুব্ধ হয়েছেন তিনি।
কলার বলেন, 'ম্যাচ শেষে বার্সা গোলরক্ষক টের স্টেগান আমার জন্য অপেক্ষা করছিলেন। তিনি আমাকে ডেকে বলেন, অনেক দিন কোন গোলরক্ষকের থেকে এতো ভালো পারফরম্যান্স দেখিনি। গোলরক্ষক হিসেবে আপনার খেলা দেখে আমি খুবই আনন্দ পেয়েছি। ম্যাচ শেষে তার অপেক্ষা করা এবং আমার প্রশংসাকে পুরস্কার হিসেবে দেখছি আমি। কিন্তু তাদের অন্য ফুটবলাররা তেমন একটা ভালো ব্যবহার করেননি।'
তিনি বলেন, 'মেসি এবং অন্য আরও কিছু ফুটবলার ম্যাচ শেষেই বেরিয়ে গিয়েছিলেন। এমনকি তারা আমাদের সঙ্গে হাতও মেলাননি। এটা আমাদের জন্য অনেক হতাশার। আমরা বড় বড় ওই তারকাদের সঙ্গে আলাপ করেত মুখিয়ে ছিলাম। তাদের সঙ্গে জার্সি বদল করতে চেয়েছিলাম। কিন্তু তারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেননি।'
তবে বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে খেলতে পেরে খুশি বলে জানান কলার। এটা তার ছোটবেলার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হয়েছে। তিনি বলেন, 'আমরা বার্সাকে পুরো ম্যাচ আটকে রাখতে সক্ষম হয়েছি। অনেকে ক্যাম্প ন্যুকে গোল ফ্যাক্টারি মনে করেন। তাদের বিপক্ষে এমন অসাধারণ এক ম্যাচ খেলতে পারা সত্যি অসাধারণ।'
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড