খেলাধুলা ডেস্ক: ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে বেনফিকাকে ৪-১ গোলে হারালো চেলসি। কোয়ার্টারে ওঠার রোমাঞ্চকর লড়াইয়ে ৯০ মিনিট পর্যন্ত খেলার স্কোর লাইন ছিলো ১-১।
ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ৬৪ মিনিটে রিস জেমসের গোলে এগিয়ে যায় ব্লুরা। ৮৫ মিনিটে বজ্রপাতের ভয়ে ২ ঘন্টা বন্ধ থাকে ম্যাচ। এরপর খেলা মাঠে গড়ালে যখন জয়ের দ্বারপ্রান্তে ছিলো চেলসি।
তখনই ইনজুরি টাইমে ব্লুদের বোকা বানিয়ে গোল করেন আর্জেন্টাইন ডি মারিয়া। জমে ওঠে ম্যাচ। খেলা গড়ায় এক্সট্রা টাইমে। সেখানে ক্রিস্টোফার কুনকু, পেদ্রো নেতো, ডিউসবারি গোল করায় বেনফিকার পোস্টে গোলের হালি পূরণ করে চেলসি। ফলে ১০ জনের দল নিয়ে আসর থেকে বিদায় নিতে হয় বেনফিকাকে।
উল্লেখ্য, আগামী ৪ জুলাই শেষ আটে চেলসির প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড