আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের বাতাঙ্গাস প্রদেশের একটি শহরে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে পাঁচটায় টাল শহরের কারাসুচ গ্রামে আখ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাবারের দোকান ও দাঁড়িয়ে থাকা পাঁচটি গাড়িকে চাপা দেয়। এ সময়ে খাবারের দোকানে লোকজন খাবার খাচ্ছিলেন। শহরটি রাজধানী ম্যানিলা থেকে প্রায় ১শ ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পুলিশ আরো জানায়, ঘটনাস্থলেই চারজন নিহত ও হাসপাতালে নেয়ার পর আরো তিনজন মারা যান।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড