খেলাধুলা ডেস্ক: ইউএস ওপেনের প্রথম রাউন্ডে হেরে আসর থেকে বিদায় নিয়েছেন সাবেক চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভ। রোববার (২৪ আগস্ট) বেঞ্জামিন বনজির বিরুদ্ধে পাঁচ সেটের লড়াই করেও হারতে হল তাকে। সেটের ফল যথাক্রমে ৩-৬, ৫-৭, ৭(৫)-৬, ৬-০, ৪-৬।
এমনকি ম্যাচ শেষে মাথা নিচু করে কাঁদতেও দেখা গিয়েছে ২০২১ সালের যুক্তরাষ্ট্র ওপেন জয়ী টেনিস খেলোয়াড়কে।
এ নিয়ে টানা তিন আসরে গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হলো মেদভেদেভেকে। গত মে মাসে ফরাসি ওপেন ও জুনে উইম্বলডনেও প্রথম রাউন্ডে একইভাবে বিদায় নেন তিনি।
হারের পাশাপাশি ম্যাচে বিতর্কেও জড়ান মেদভেদেভ। চেয়ার আম্পায়ারের সিদ্ধান্ত অমান্য করে জড়িয়ে পড়েন তর্কে। ৬ মিনিটের মতো বন্ধ থাকে খেলা।
এদিকে, রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে শুরুটা খারাপ হয়নি নোভাক জোকোভিচের। প্রথম রাউন্ডে জিতলেও শারীরিক ফিটনেস নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন এই সার্বিয়ান। তার আশঙ্কা ফিটনেসের অভাব তাকে ভোগাতে পারে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড