বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে এক নারীসহ দুই শিশু নিহত হয়েছেন।এ দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার রহবল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার মনোয়ার হোসেনের স্ত্রী শাবনুর (২৩) ও মেয়ে মঞ্জিলা আক্তার (২) এবং দিনাজপুরের কাহারোল উপজেলার তারগাঁও এলাকার বাসিন্দা আলামিনের ছেলে মেহেদী হাসান (৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাহবার এন্টারপ্রাইজের একটি বাস বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা এলাকায় বৃষ্টির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে পাশে খাদে উল্টে যায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড