বগুড়ার শাজাহানপুরে একটি মুরগির ফার্মে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় সাতশ মুরগি পুড়ে মারা গেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মাদলা ইউনিয়নের বদলী পলান গ্রামের মতিউর রহমানের ফার্মে এ ঘটনা ঘটে।
এলকাবাসীরা জানায়, মতিউর রহমান নিজ বাড়ি সংলগ্ন চারটি শেডে প্রায় চার হাজার মুরগি পালন করে আসছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর দুর্বৃত্তরা ফার্মের একটি মুরগির শেডে আগুন ধরিয়ে দেয়। প্রতিবেশীরা টের পেয়ে স্থানীয় ভাবে আগুন নিভিয়ে ফেলেন। ততক্ষণে একটি শেডের সাতশ মুরগি পুড়ে মারা যায়।
ওই ফার্মের মালিক মতিউর রহমান জানান, প্রতিবেশী মাহফুজার, মামুন ও মোশারফের সঙ্গে ৯৬ শতাংশ জায়গা নিয়ে তার বিরোধ চলে আসছিল। মুরগির ফার্মটি ওই বিরোধপূর্ণ জায়গায় অবস্থিত। আগুন ধরিয়ে দিয়ে উচ্ছেদ করবে বলে তারা হুমকি দিয়ে আসছিল। যার কারণে গত কয়েকদিন ধরে রাতের বেলা ফার্মে পাহারা বসানো হয়।
বৃহস্পতিবার রাতেও পাহারাদার ছিল। রাত দুইটার পর পাহারাদার ঘুমিয়ে গেলে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনের ঘটনায় তিন লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানান মতিউর রহমান জানান। তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড