আন্তর্জাতিক ডেস্ক: টানা বজ্রঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের চারটি রাজ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে আরও নতুন এলাকা। এতে বিপযর্স্ত সেখানকার জনজীবন।
গত ৪ দিন ধরে টানা ঝড় ও ভারী বৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত কেন্টাকি। তলিয়েছে বহু বাড়িঘর, রাস্তাঘাট। ৫শ’র বেশি সড়কে যান চলাচল বন্ধ করা হয়েছে। ভারি বৃষ্টিপাত ও বন্যায় মৃত্যু হয়েছে অন্তত ২ জনের।
বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি আরকানসাসেও। এখনও পানির নিচে বহু সড়ক। ব্যাপক ক্ষতিগ্রস্ত ইলিনয় রাজ্যও। এরইমাঝে টেক্সাস থেকে ওহাইও পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারী বজ্রপাত ও টর্নেডোর জেরে প্রাণ গেছে অন্তত ৭ জনের।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড