প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ১১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৫, ৬:০৩ এ.এম
বনানীতে গাড়ির ধাক্কায় ২ পোশাককর্মী নিহত

নিউজ ডেস্ক: রাজধানীর বনানীতে গাড়ির ধাক্কায় ২ পোশাককর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তার সহকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে দুই নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
অফিস টাইমে ঠাঁয় দাঁড়িয়ে আছে হাজার-হাজার যানবাহন। যান চলাচল বন্ধে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। হেঁটেই কর্মস্থল আর গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেছেন অনেকে।
এ দুর্ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্টসকর্মীরা ইনকামিং এবং আউটগোয়িং উভয় দিকের রাস্তা বন্ধ করে দিয়েছেন। এছাড়া গার্মেন্টসকর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন।
তবে ট্রাফিক গুলশান বিভাগ থেকে বলা হয়েছে, এক্ষেত্রে বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান-২ থেকে গুলশান- ১ হয়ে আমতলী দিয়ে ইনকামিং এবং ভাইস ভার্সা হয়ে আউটগোয়িংয়ে চলাচল করা যাচ্ছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড