গতকাল টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। এই সিরিজ শেষে বসে থাকার সময় পাচ্ছেন না জাতীয় দলের ক্রিকেটাররা। কয়েকদিন পরই শ্রীলঙ্কা সফর করবে টাইগাররা। এই সফরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিবে সাকিব আল হাসানের দল।
বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার এই সিরিজটি শুরু হবে ৬ মার্চ। কিন্তু সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ মার্চ। এদিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সিরিজে লিগ পর্বে প্রতিটি দলই চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এরপর পয়েন্ট টেবিলে সেরা দুইয়ে থাকা দল দুইটি ফাইনালে মুখোমুখি হবে। সিরিজে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১০ মার্চ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর ১৪ মার্চ আবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লিগ পর্বে টাইগারদের শেষ ম্যাচ ১৬ মার্চ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সিরিজের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ মার্চ।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড