
জীবন নিউজ ডেস্ক : আমাদের শান্তিরক্ষীরা হলেন আমাদের শান্তির দূত। তারা বাংলাদেশকে শান্তিকামী দেশ হিসেবে বিদেশে ব্র্যান্ডিং ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনে অবদান রাখছেন। বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখছে। এটা আমাদের জন্য গৌরবের। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে ৮টি দেশে প্রায় সাড়ে ৬ হাজার বাংলাদেশের শান্তিরক্ষী রয়েছে।
আজ শনিবার (২৯ মে) শান্তিরক্ষী র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও বিএএফ সেন্ট্রাল মসজিদের সামনে এই র্যালির আয়োজন করা হয়। প্রতিবছর ২৯ মে বিশ্বজুড়ে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়ে থাকে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের শান্তিরক্ষীরা বিশ্বের কয়েকটি চ্যালেঞ্জিং স্পটে মোতায়েন রয়েছে। এমনকি বিশ্বব্যাপী মহামারি চলাকালেও আমাদের শান্তিরক্ষীরা নির্ভয়ে বিভিন্ন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করে চলেছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড