তিন জাতির টুর্নামেন্ট। আয়োজক বাংলাদেশের সঙ্গে অন্য দুই দল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ইতোমধ্যে দুটি ম্যাচ সম্পন্ন হয়েছে। মিরপুরে আগামীকাল শুক্রবার সিরিজের হাইভোল্টেজ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। যার টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। অথচ আয়োজক দেশ হয়েও টিকিটে 'বাংলাদেশ' নামের বানানই ভুল। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া টিকিটে দেখা যাচ্ছে, ইংরেজিতে বাংলাদেশ বানানে 'বি-এ-এন-জি-এল-এ-ডি-এ-এস-এইচ’-এর স্থলে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচের টিকেটে লেখা ‘বি-এন-এ-এন-জি-এল-এ-ডি-এ-এস-এইচ’! অর্থ্যাৎ বাংলাদেশ বানানের শুরুতে অতিরিক্ত একটি 'এন' যোগ করা হয়েছে। অথচ সফরকারী শ্রীলংকা বানান ঠিকই রয়েছে।
ঘরের মাঠের নিজ দেশের নামের বানানে এমন ভুল মানতে পারছেন না দেশ প্রেমিক মানুষ। এজন্য তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দোষারোপ করছেন। কেউ বলছেন, এ কেমন বিসিবি!! বাংলাদেশ বানানটাই ভুল!!
আরেকজন লিখেছেন, 'কাগোরে নিয়া বাস করি আমরা? টিকেটে বাংলাদেশ বানানই ভুল!'
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড