বাগেরহাটের কচুয়ায় তুচ্ছ ঘটনায় বোনের লাঠির আঘাতে আব্দুল আজিজ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাতে কচুয়া উপজেলার সদর ইউনিয়নের টেংরাখালী গ্রামের হাজরাপাড়ায় এই ঘটনা ঘটে। বাগেরহাট সদর হাসপাতালের মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
নিহত আব্দুল আজিজ ফকির পেশায় একজন কৃষক। তিনি কচুয়া উপজেলার সদর ইউনিয়নের টেংরাখালী গ্রামের হাজরাপাড়ার আফতার উদ্দিন ফকিরের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির বলেন, সোমবার নিহতের বাবা আফতার উদ্দিনের মৃত্যুবার্ষিকী ছিল। এ উপলক্ষে নিহতের তিন বোন, ভগ্নিপতি ও ভাগ্নে-ভাগ্নিরা তাদের বাড়িতে আসেন। অনুষ্ঠান শেষে নিহতের মেয়েকে তার বড় বোন খুসু বেগম তুচ্ছ ঘটনা নিয়ে একটি চড় মারে। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারিতে লিপ্ত হন তারা। এ সময় এক বোন লাঠি দিয়ে মাথায় আঘাত করলে অচেতন হয়ে মাটিতে পড়ে যায় আজিজ। তাকে উদ্ধার করে স্থানীয় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। হামলার সঙ্গে জড়িতদের খুঁজতে পুলিশ তদন্ত শুরু করেছে। এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড