অর্থনীতি ডেস্ক: বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও শিক্ষা খাতে বাংলাদেশকে ১০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার ঋণ দিচ্ছে জাপান। বর্তমান বাজারদর অনুযায়ী প্রতি ডলার ১২২.২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় ১২ হাজার ৯৯৫ কোটি ৫৮ লাখ ৭০০ টাকা।
শুক্রবার (৩০ মে) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। তার প্রেস সচিব শফিকুল আলমও নিজ ফেসবুক প্রোফাইলে দেয়া স্ট্যাটাসে একই তথ্য জানান।
দুইজনেরই স্ট্যাটাসে জানানো হয়, চুক্তি অনুযায়ী এই অর্থের মধ্যে জাপান ৪১ কোটি ৮ লাখ ডলার অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধি করতে দেবে। এছাড়া জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে দ্বৈত গেজ ডাবল লাইনে উন্নীত করতে ৬৪ কোটি ১০ লাখ ডলার খরচ করা হবে। বৃত্তি সহায়তা হিসেবে ৪২ লাখ ডলার অনুদান দেবে জাপান সরকার।
এই ঋণ নিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। বর্তমানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাপান সফরে আছেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড