রাজশাহী সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে গোলাগুলির ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, বিজিবি ও বিএসএফের মহাপরিচালকদের মধ্যে আলোচনা হচ্ছে। আলোচনার মাধ্যমেই এর সুরাহা হবে।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সম্প্রীতি বাংলাদেশ নামে একটি সংগঠন আয়োজিত আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পদ্মায় ভারতীয় জেলেদের ইলিশ ধরা নিয়ে একটি জটিলতা হচ্ছিল। এ নিয়ে বিএসএফ সদস্যরা এসেছিল। কিন্তু তারা পতাকা বৈঠকের অপেক্ষা না করে চলে যাওয়ার সময় বিজিবি ও বিএসএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে বিএসএফের একজন সদস্য নিহত হন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেখুন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিজিবি ও বিএসএফের মধ্যে একটি চমৎকার সম্পর্ক রয়েছে। হঠাৎ করে এই ঘটনা ঘটায় আমরা সবাই মর্মাহত হয়েছি।’ তিনি বলেন, বিজিবি ও বিএসএফের মহাপরিচালকের মধ্যে আলাপ-আলোচনা চলছে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দুই পক্ষের আলোচনার মাধ্যমে একটা সুরাহা হবে।
বিজিবির গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, বাংলাদেশের ভেতরে ঢুকে তিন ভারতীয় জেলে মাছ ধরছিল। এ সময় এক ভারতীয় জেলে বিজিবির হাতে আটক হলে বিএসএফের চার সদস্য অনুমতি ছাড়াই শূন্য রেখা পেরিয়ে তাদের ছাড়িয়ে নিতে আসেন। তখন বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় জেলেকে হস্তান্তরের কথা বললে বিএসএফ জেলেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে গোলাগুলি শুরু হয়।
এ সময় বিএসএফের এক সদস্য নিহত হন। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিএসএফের ওই সদস্য হলেন হেড কনস্টেবল বিজয় ভান সিং
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড