প্রিন্ট এর তারিখঃ জুন ৩০, ২০২৬, ৬:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০১৮, ৭:০১ এ.এম
বিনা টিকিটে রেল ভ্রমণ : ১২৩ যাত্রীকে জরিমানা

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১২৩ জন যাত্রীকে জরিমানা করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের কাউনিয়া স্টেশনে ছয়টি ট্রেনে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় অতিরিক্ত পরিবহন কর্মকর্তা সাজ্জাত হোসেন জানান, লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) মোস্তাফিজার রহমানের নেতৃত্বে রংপুরের কাউনিয়া স্টেশনে লালমনি এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেস ও ৩টি কম্পিউটার ট্রেনে বিশেষ টিকিট চেকিং ও অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১২৩ জন যাত্রীর কাছ থেকে ২৫ হাজার ৫৫০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়। আগামী দিনে এ অভিযান অব্যাহত থাকবে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড