অনলাইন ডেস্ক: মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের পরিবার এবং আহতদের সব ধরনের সহায়তা দেবে সরকার। এছাড়া নিহতদের স্মরণে আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থণার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে হওয়া এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
আইন উপদেষ্টা বলেন, এ ঘটনায় নিহতদের উপযুক্ত রাষ্ট্রীয় সম্মান দেয়া হবে। এসময় তিনি আরও জানান, আগে সন্দেহের অবকাশে ৫৪ ধারায় গ্রেফতার করা হতো। কিন্তু, এ বিষয়ে নতুন সিআরপিসি আইন করা হয়েছে। যাতে অনলাইন বেল বন্ড সাবমিশন করা যাবে।
এছাড়া যে পুলিশ গ্রেফতার করবে তার আইডেন্টিটি থাকতে হবে। গ্রেফতারের ক্ষেত্রে কোন অভিযোগে আর কোন আইনে গ্রেফতার করা হচ্ছে সেটাও পুরোপুরি লেখা থাকতে হবে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড