ফরিদপুর: জেলার বিশ্ব জাকের মঞ্জিলে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় দু’দিনব্যাপী শনিবার (৩০ সেপ্টেম্বর) মাগরিব ওয়াক্ত থেকে পবিত্র আশুরা উদ্যাপিত হবে। সারা দেশ থেকে রাসুল (সা.) প্রেমী হাজার হাজার নারী-পুরুষ সমবেত হবেন দু’দিনের এ অনুষ্ঠানমালায়।
নামাজের সঙ্গে নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত, মোরাকাবা মোশাহেদা, জেকের আসকার, পবিত্র আশুরার মর্মস্পর্শী উপাখ্যান আলোকপাত করে ওয়াজ নসিহত অনুষ্ঠানমালায় অন্তর্ভুক্ত থাকবে।
আগামীকাল রবিবার হযরত শাহ সূফী খাজা বাবা ফরিদপুরী (কু:ছে:আ:) ছাহেবের পবিত্র রওজা শরীফ জিয়ারত করা হবে। হাজার হাজার বিশ্বাসী নারী-পুরুষ অব্যক্ত বেদনা আর চোখের পানিতে আশুরার শোকাবহ অনুষ্ঠানমালায় একাত্ম হবেন।
দু’দিনের অনুষ্ঠানমালায় বিশ্বওলী কেবলাজান ছাহেবের আধ্যাত্মিক প্রতিনিধিদ্বয় পীরজাদা আলহাজ্জ খাজা মাহফুযুল হক মুজাদ্দেদী ছাহেব ও পীরজাদা আলহাজ্জ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব সমবেতদের সাক্ষাৎ ও বিশেষ নসিহত দান করবেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড