জীবন নিউজ, ঢাকা: করদাতাদের আয়কর পরিশোধের সুবিধার জন্য বুধ ও বৃহস্পতিবার সব ব্যাংক রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মঙ্গলবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যক্তি শ্রেণির আয়কর দাতাদের আয়কর ও আয়কর বিবরণি জমা দেওয়া নভেম্বর মাসজুড়ে চলছে। ৩০ নভেম্বর তা জমা দেওয়ার শেষ দিন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, “করদাতাগণের আয়কর পরিশোধের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তফসিলি ব্যাংকের শাখাসমূহ ২৯ ও ৩০ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) রাত ৮টা পর্যন্ত আয়কর চালান জমা/পে-অর্ডার সুবিধা প্রদানের জন্য খোলা থাকবে।”
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড