মো: রাজিব তালুকদার: নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে মা ইলিশ শিকার করার দায়ে ২ জেলেকে একমাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বাচ্চু তাদের এ কারাদণ্ডাদেশ দেন। পরে তাদের বরগুনা কারাগারে পাঠানো হয়। আটক দু’জন হলেন, নিয়ামতির কাঁঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া গ্রামের বাসিন্দা মো. কালাম (২০) ও একই উপজেলার তালগাছিয়া গ্রামের মো. বাদল (৫০)। এ বিষয়ে বেতাগী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তফা আল রাজীব জানান, কিছু অসাধু জেলে একত্রিত হয়ে বিষখালী নদীর বিবিচিনি ইউনিয়নের ফুলতলা এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরছিলেন। এ সময় মৎস্য বিভাগের অভিযান টের পেয়ে তিন জেলে পালিয়ে গেলেও দু’জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে সাড়ে তিন কেজি ইলিশ, একটি ইঞ্জিন চালিত নৌকা ও ১০ লাখ ৭৫ হাজার টাকা দামের ৩৭ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড