বেনাপোল বন্দর থানার রঘুনাথপুর ও ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৬ মণ গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আজ সীমান্ত ঘেষা রঘুনাথপুর ও ২ নম্বর ঘিবা সীমান্তের দুধের বিল থেকে এই গাঁজা উদ্ধার করে বিজিবি। বিজিবি জানায়, গোপন সূত্রে জানতে পারি চোরাচালানীরা বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ভারত থেকে পাচার করে বাংলাদেশের রঘুনাথপুর ও ঘিবা সীমান্তের কাছে মজুদ করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আরআইবির অধিনায়ক লে. কর্নেল খবির উদ্দিন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় চোরাচালানীরা বেশ কিছু বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তাগুলো ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে প্রায় সাড়ে ৬ মণ গাঁজা পাওয়া যায়। আরআইবির সিও লে. কর্নেল খবির উদ্দিন সরকার পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৬ মণ গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড