
বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় দুই কেজি ৩শ’ গ্রাম ওজনের ২০টি স্বর্ণেরবারসহ সবুজ (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রোববার (০৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বেনাপোল বন্দরের ২২ নম্বর গেটের সামনে থেকে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন।
আটক সবুজ বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে বড় একটি স্বর্ণের চালান পাচার হবে। পরে বিজিবি বেনাপোল বন্দর এলাকায় সকাল থেকে নজরদারি বাড়ায়। এক পর্যায়ে সন্দেহভাজন এক ইজিবাইক চালককে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে কোমরে বাঁধা অবস্থায় ২০টি স্বর্ণেরবার পাওয়া যায়।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব বাংলানিউজকে বলেন, আটক ওই স্বর্ণপাচারকারী স্বীকার করেছেন এই স্বর্ণ তাকে এক যাত্রী দিয়েছিলেন ভারতে পার করে দেওয়ার জন্য। আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড