‘ক্যাপ্টেন কুল’ এর দুর্দান্ত অধিনায়কত্বে দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আইপিএলে ফিরেই চ্যাম্পিয়ন হলো চেন্নাই সুপার কিংস। রবিবার আইপিএলের ১১তম আসরের ফাইনাল ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল মহেন্দ্র সিং ধোনির দল।
জয়ের পরে সবাই যখন উদযাপনে ব্যস্ত তখন ধোনিকে লাগছিলো বেশ স্বাভাবিকই। তার মাঝে মধ্যে উচ্ছ্বাসের লেশমাত্র নেই। এক মুখ হাসি নিয়েই মেয়েকে নিয়ে মাঠে প্রবেশ করলেন।
পুরস্কার নিতে এসে আসলে উদযাপন নিয়ে ধোনিকে প্রশ্ন করা হলে তিনি বলেন,‘নির্দিষ্ট কোন পরিকল্পনা নেই। কাল চেন্নাই ফিরে যাব। তার পরে সবাই মিলে উৎসব পালন করা যাবে।’
টি-টোয়েন্টিতে ধোনি বয়সটাকে তুচ্ছ মনে করেন। তার কাছে এটা শুধু মাত্রই একটা সংখ্যা। তাছাড়া তিনি মানেন যে বয়সের চেয়ে ফিটনেসটাই আসল। কাল টি-টোয়েন্টিতে তরুণদের গুরুত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি সেটা পাল্টা জবাব দেন।
তিনি বলেন,‘বয়সটা আমার কাছে শুধু মাত্র একটা সংখ্যা। বয়সের চেয়ে ফিটনেসই বেশি গুরুত্বপূর্ণ। যেমন রায়ডু,ওর বয়স ৩৩, কিন্তু সে যথেষ্ট ফিট। সারা মাঠ জুড়ে শট মারতে পারে। আর যারা মাঠে বেশি দৌড়তে পারে, তাদেরই ক্যাপ্টেনরা বেশি চায়। বয়স ১৯-২০ হলে তাকে ছটফটে হতে হবে। ওয়াটসন ৩৬-এসে ও কী করল, তা নিজের চোখেই সবাই দেখলেন।’
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড