নিজস্ব প্রতিনিধি: বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ২০ শে মে মঙ্গলবার দুপুরে ভাবকী খ্রিস্টায়ান কেজি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে,উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা শর্মিলা শীল।
কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ১নং সদস্য, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি মনজুরুল ইসলাম,
বক্তব্যে তিনি বলেন,
সম্মানিত অভিভাবক, প্রিয় মা-বোনেরা, শিক্ষকমণ্ডলী এবং উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।গুরুত্বপূর্ণ সমাবেশে বিশেষভাবে উল্লেখ করতে চাই আমাদের আদিবাসী জনগোষ্ঠীর কথা। তারা আমাদের সমাজের এক অবিচ্ছেদ্য অংশ। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ও ঐতিহ্য আমাদের জাতীয় বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে।
আমি বিশ্বাস করি, আদিবাসী শিক্ষার্থীদের উন্নয়নে আমাদের আরও যত্নবান হতে হবে। তাদের জন্য শিক্ষা ও সংস্কৃতির উপযুক্ত পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব। এই শিক্ষাঙ্গন যেন সকল ছাত্রছাত্রীর জন্য সমান সুযোগের স্থান হয়—সেটাই আমরা চাই।
সম্মানিত অভিভাবকগণ, আপনাদের সহযোগিতা ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। আপনারা সন্তানদের প্রতি যত্নবান থাকবেন, এবং তাদের সকল জাতিগোষ্ঠীর প্রতি শ্রদ্ধাশীল হতে শেখাবেন—এই আশা রাখি। নিজেকে কখনো ছোট ভাববেন না, আপনার সন্তানদেরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন, নেশা থেকে দূরে রাখবেন, সন্তানদের প্রতি যত্নবান হবেন, এ সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ কামাল ইসলাম, মোঃ আবু সাঈদ
বিদ্যালয়ের সহকারী শিক্ষক পপি রানী সাহা, সহকারী শিক্ষক অনিল ঋষি, সহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড