ভারতে পাঁচ মাস বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ওই শিশু।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গত রবিবার ভারতের লখনউতে ঘটেছে এই ঘটনা। অভিযোগ, শিশুটি তার এক আত্মীয়র দ্বারা ধর্ষণের শিকার হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার রাতে ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
জানা যায়, হরদই জেলা থেকে শিশুটির মা এক বিয়ের অনুষ্ঠানে আসেন। সেখানে পাপ্পু নামে তার একি কাজিন শিশুটিকে কোলে নেয়। এরপরই সে উধাও হয়ে যায়।
এরপর শিশুটির মা ও পরিবারের সদস্যরা পাপ্পুকে খুঁজে পাচ্ছিলো না। শেষমেশ প্রায় ৪ ঘণ্টা পর ওই বিয়েবাড়ি থেকে কিছু দূরে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে পাওয়া যায়।
এরপর শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে সে মারা যায়। এদিকে ঘটনার পর থেকে পাপ্পু পলাতক।
পুলিশ তাকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড