একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে রাজশাহীর ছয়টি আসনে নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে।
শনিবার সন্ধ্যার মধ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃংখলা বাহিনীর তত্ত্বাবধানে নির্বাচনী উপকরণ জেলা ও উপজেলা থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে পৌঁছেছে।
রাজশাহীর ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পঁচিশ জন প্রার্থী। এর মধ্যে রাজশাহী-১ আসনে চারজন, রাজশাহী-২ আসনে চারজন, রাজশাহী-৩ আসনে পাঁচজন, রাজশাহী-৪ আসনে চারজন, রাজশাহী-৫ আসনে পাঁচজন ও রাজশাহী-৬ আসনে তিনজন। পাঁচটি আসনে নৌকা ও ধানের শীষের প্রার্থী থাকলেও রাজশাহী-৬ আসনে ধানের শীষে প্রার্থী নেই।
শনিবার দুপুরে রাজশাহী-২ আসনে নির্বাচনী সামগ্রী বিতরণ উদ্বোধনকালে রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘রাজশাহীর ছয়টি আসনের ছয়শ পঁচানব্বইটি ভোট কেন্দ্রের মধ্যে তিনশ উনআশিটি ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।’
ভোটারদের উদেশ্যে রির্টানিং কর্মকর্তা বলেন, ‘আপনারা (ভোটার) নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিয়ে নিরাপদে ফিরে আসবেন। ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চরাঞ্চল ও দুর্গম এলাকা গুলোতে ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’
রাজশাহীতে টহল পরিচালনা করছে সেনাবাহিনী বাহিনীর সদস্যরা। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালাচ্ছে পুলিশ ও র্যাব।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, 'চূড়ান্ত তালিকা অনুযায়ী মোট ভোটারের অর্ধেক নারী। তাই নির্বাচনে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ভোটকেন্দ্রগুলোকে নারীবান্ধব করে গড়ে তুলতে নির্দেশ দিয়েছে কমিশন। সেই অনুযায়ী তারা প্রস্তুত।'
উল্লেখ্য, রাজশাহীর ছয়টি আসনে মোট ভোটার উনিশ লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশ বাষট্টি জন। পুরুষ ভোটার নয় লাখ সাতষট্টি হাজার সাতশ দশ জন এবং নারী ভোটার নয় লাখ চুয়াত্তর হাজার আটশ বায়ান্ন জন। হালনাগাদ তালিকায় নতুন ভোটার হয়েছেন এক লাখ উনিশ হাজার নয়শ পাঁচ জন। যার অর্ধেকের বেশি নারী।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড